গৃহকর্মীদের অধিকার রক্ষায় সরকারকে ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠন করার নির্দেশ দিলেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের এ রায় দেয়ার বিষয়টি জানান আইনজীবী মনজিল মোরশেদ।
তিনি আরো বলেন, বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন। ২০১৪ সালের জুলাই মাসে জনস্বার্থে এ বিষয়ে রিটটি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শ্রম মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে এ মনিটরিং সেল।
এসময় গৃহকর্মীদের চিকিৎসা সেবা, সারাদিনে ৮ ঘণ্টা চাকরিসহ শ্রম আইন ও শ্রমনীতি বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।
কে/এসজেড
